বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কেন্দ্রীয় শিক্ষক সমিতির আত্মপ্রকাশ

- Advertisement -
Single page 1st Paragraph

 ‘বাংলাদেশ কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প শিক্ষক সমিতি’ নামে নতুন একটি কেন্দ্রীয় শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ করেছে। ১০ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় ঢাকা এলিফ্যান্ট রোডস্থ কন্ঠশীলনের কার্যালয়ে রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মলিত শিক্ষকদের সভায় এর আত্মপ্রকাশ ঘটে।

এসময় রাসেল মাহমুদকে আহ্বায়ক, আশরাফ রাসেল কে সদস্য সচিব ও রুমা আকতারকে কোষাধক্ষ্য এবং বাসু দেব নাথ, অপু কুমার দাস, মোঃ পরশ মণি, প্রদীপ চন্দ্র, অনিন্দ্য শংকর কর, মফিজুর রহমান জামাল, সাকিল আহমেদ কাজল, আরিফ আহমেদ, মোঃ মাহবুব মুর্শেদ কে যুগ্ম আহ্বায়ক ও মোঃ মিনারুল ইসলাম জুয়েল, ভূমিকা রাণী মণ্ডল, আঙ্গিক, সাহা নির্ভীক, মোঃ আল-আমিন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আরিফ হোসেন আপেল, রাফিয়া ইসলাম ভাবনা, আবু তালেব মোল্লা, গৌতম দাস, বদরুন্নেসা, তন্ময় মিত্র, মোঃ জুয়েল রানা, আরিফ আনজুম, রেহানা আক্তার, শাওন মনি, ঐশী রায়, ওয়াসিম আকরাম, আশিকুর রহমান, ভিক্টোরিয়া আক্তারকে সদস্য করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা আবৃত্তি ও সংগীত শিক্ষকদের নিয়ে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণা করা হয়।

সারা দেশের প্রতিটি ইউনিয়নে ৪৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে সৃজনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হয় প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীদের। সমাজের বিভিন্ন স্তরে এবং তৃণমূলে কিশোর-কিশোরীদের জেন্ডার বৈষম্য, সেক্সুয়াল হেরেজমেন্ট, বাল্যবিবাহ রোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্প এটি। এ প্রকল্পে সমস্যার প্রতিকার ও প্রতিরোধে কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধির নিমিত্তে সংগীত, আবৃত্তিসহ ক্যারাতে ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলে আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করার দৃঢ়প্রত্যয়ে দেশের তৃণমূল পর্যায়ে প্রান্তিক কিশোর-কিশোরীদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নের কার্যক্রম চলছে। ক্লাবের সংগীত ও আবৃত্তি শিক্ষকদের নিয়ে গঠিত এই কমিটি শিক্ষকদের পারস্পরিক ভ্রাতৃত্ব-বন্ধন আরো দৃঢ় করে প্রকল্পের কার্যক্রমে ব্যাপক ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...