রবিবার, ১৪ জুন ২০২৬

‘থ্যাংক ইউ চট্টগ্রাম’

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ৭ সেপ্টেম্বর ভারতসহ বাংলাদেশেও মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। বর্তমানে বিশ্বজুড়ে চলছে ‘জওয়ান’ ঝড়। এ সিনেমার জোয়ারে এখন ভাসছে চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। নিজ দেশের হলে বসে শাহরুখ খানের সিনেমা দেখে খুশি চট্টগ্রামবাসী। বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা চোখে পড়েছে খোদ শাহরুখেরও। আর সেই আনন্দে এবার চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন বলিউড বাদশাহ! শনিবার রাতে নিজের টুইটারে চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানিয়ে অভিনেতা লেখেন, ‘থ্যাংক ইউ চট্টগ্রাম’।

‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান দলটি শাহরুখের ছবি আঁকা টি-শার্ট পরে প্রেক্ষাগৃহে ভিড় জমান। এমনকি হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন ফ্যান দলের সদস্যরা।নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে ব্যাপক আবেগী হয়ে চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানান শাহরুখ খান। আর বলিউড বাদশার কাছ থেকে এমন বার্তা পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের শাহরুখ ভক্তরাও। এরপরই শাহরুখের করা সেই পোস্টে চট্টগ্রামের ভক্তরা ভালোবাসার শুভেচ্ছা ছড়িয়ে দিতে শুরু করে।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। টিকিটের জন্য হাহাকার লেগে গেছে।‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে আছেন নয়নতারা। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি তো রয়েছেন। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও থালাপতি বিজয়।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...