শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ফিরেছেন সাকিব ও মুশফিক

- Advertisement -
Single page 1st Paragraph

টিম ব্যবস্থাপনার কাছ থেকে তিন দিনের ছুটি পাওয়ার পর আজ ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম।
দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়া আগে ঢাকা ফিরেছেন মুশফিক। তবে ব্যক্তিগত কারণে সাকিব দেশে ফিরেছেন বলে বিসিবির ক্রিকেট অপারশন সুত্রে জানা গেছে। আসলে পুরো দলকেই তিন দিনের ছুটি দেয়া হযেছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে এই ক্রিকেটরা সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে ফিরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামার আগেই উভয় ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিবেন।
সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পরপর পরাজিত হওযায় ফাইনালে খেলার সুযোগ অনেকটাই রুদ্ধ হয়ে গেছে টাইগারদের জন্য। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ২১ রানে হার মানে সাকিব বাহিনী। এখন বাংলাদেশ দলের ফাইনালে খেলার বিষয়টি নির্ভর করছে অন্য দলগুলোর ফলাফল ও নিজেদের অনুকুলে নেট রান রেটের উপর।
যেহেতু মাত্র ১০ দিনের মধ্যে ভিন্ন তিনটি শহরে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে কারণে দলে কিছুুটা ইনজুরি রয়েছে। যেটি কাটিয়ে উঠা দরকার বলে মনে করে টিম ম্যনেজমেন্ট। এই তিনদিন ফিজিওরা খেলোয়াড়দের ছোটখাট ওইসব ইনজুরি নিয়ে কাজ করবে। সেই সঙ্গে জিম ও সাঁতার সেশন চালিয়ে যাবে ক্রিকেটাররা।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...