রবিবার, ১৪ জুন ২০২৬

স্মরণসভায় বক্তাগণ

স্বাধীনতা সংগ্রামে, অপারেশন জ্যাকপটে গোলাম কাদের চৌধুরীর অবদান অবিস্মরণীয়

সমাজ হিতৈষী, মুক্তিযুদ্ধের সংগঠক ও শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কাদের চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও কেয়া বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ৯ সেপ্টেম্বর শনিবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় l
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড: চৌধুরী মো: মুনিরুল হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনায় অংশ নেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এইচ চৌধুরী, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম,দেশ টেলিভিশন এর বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, লেখক- সাংবাদিক, রোটারিয়ান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব শওকত বাঙালি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, কিন্ডারগার্ডেন এডুকেশন এসোসিয়েশনের মহাসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খান, অধ্যক্ষ রফিকুল ইসলাম মল্লিক, চট্টগ্রাম কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যক্ষ জিনাত আরা খানম তারা, স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক লায়ন শফিকুর রহমান চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, সাংবাদিক মোহাম্মদ আলম, রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের প্রিন্সিপাল অধ্যক্ষ আবদুল্লাহ ওমর ফারুক, মরহুমের পুত্র শাহাবুদ্দীন কাদের পেয়ারু, শিক্ষানুরাগী এনায়েত হোসেন, সাজ্জাদুল করিম, ফারুক হোসেন, মোহম্মদ হানিফ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ l
শিক্ষিকা জাকিয়া উম্মে তোহফার সঞ্চালনায় শুরুতে কোরান তেলাওয়াত করেন শাহজাদা গোলাম রসুল। স্বাগত বক্তব্য রাখেন কিন্ডারগার্ডেন এডুকেশন এসোসিয়েশন এর চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ l
অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব গোলাম কাদের চৌধুরীর কর্মময় জীবনের উপর আলোকপাত করা হয় এবং সমাজসেবা ও মুক্তিযুদ্ধে তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয় l এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ ও কেয়া বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ক্রেস্ট ও আর্থিক পুরস্কারে ভূষিত করা হয় l
বক্তারা বলেন ,সমাজহিতৈষী মরহুম আলহাজ্ব গোলাম কাদের চৌধুরী শিক্ষাসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেন;এছাড়াও স্বাধীনতা সংগ্রামে অপারেশন জ্যাকপটে গোলাম কাদের চৌধুরীর অবদান অবিস্মরণীয় l তিনি পরিবহন ব্যবসায় জড়িত থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নিজের গাড়ীতে করে চট্টগ্রামে বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের কাছে বিস্ফোরক পৌঁছানোর মাধ্যমে মুক্তিসংগ্রামে অবদান রাখেন l মুক্তিযুদ্ধে ফান্ড গঠনেও তার বিশেষ ভূমিকার কথা এ সময় স্মরণ করা হয় l
মরহুমের পুত্র রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু ধন্যবাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সমাপনীতে এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের প্রথম স্থান অধিকারী পিয়াল দে সহ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও কেয়া বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,ক্রেস্ট ও অন্যান্য আর্থিক পুরস্কারে ভূষিত করা হয় l

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...