মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মরক্কোয় ভূমিকম্প: প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৩২

- Advertisement -
Single page 1st Paragraph

মরোক্কোতে শক্তিশালী ভূমিকম্পে শুক্রবার রাতে ৬৩২ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পে আল-হাউজ, মারাকেশ, ওয়ারজাজেট, আজিলালে ৬৩২ জন নিহত এবং আহত হয়েছে ২৯ জন। এছাড়া ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে হাজার ঘরবাড়ি, অফিস আদালতও সরকারি ভবন সমুহ। সরকারি সুত্র জানিয়েছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।
খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল পর্যটন কেন্দ্র মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। স্থানীয় সময় ১১টা ১১ মিনিটে (গ্রিনীচ মান সময় ২২১১) ভূপৃষ্ঠের ১৮.৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।
দিকে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংমসস্তুপের নীচে বহুলোক চাপা পড়ে আছে।
মারাকেশের ৩৩ বছর বয়সী আবদেলহাক এল আমরানি টেলিফোনে এএফপি’কে বলেন, ‘আমরা অত্যন্ত ভয়াবহ একটি কম্পন অনুভব করেছি এবং আমি বুঝতে পেরেছি এটি একটি ভূমিকম্প।’
আমি বিল্ডিংগুলিকে নড়াচড়া করতে দেখতে পাচ্ছিলাম। এই ধরনের পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি ছিল না। পরে আমি বাইরে গিয়ে সেখানে অনেক লোককে হতবিহ্বল ও আতঙ্কগ্রস্ত দেখতে পাই। শিশুরা কাঁদতে থাকে এবং তাদের বাবা-মা বিচলিত হয়ে পড়ে।
তিনি আরো বলেন, ‘১০ মিনিটের জন্য বিদ্যুত চলে যায় এবং টেলিফোন নেটওয়ার্কও বিপর্যস্ত হয়ে পরে, তবে কিছুক্ষণ পর আবার চালু হয়। সবাই বাইরে থাকার সিদ্ধান্ত নেয়।
মারাকেশের আরেক বাসিন্দা ফয়সাল বাদৌর এএফপিকে বলেন, ভূমিকম্পের সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন।
তিনি বলেন, ‘আমি থেমে গিয়ে বুঝতে পারি এটি একটি বিপর্যয়। মারাকেশের হাসপাতালগুলোতে নিহত ও আহতদের স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে যাচ্ছে।
স্থানীয় মিডিয়া জানায় ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আল-হাউজ শহরে একটি পরিবার তাদের বাড়ি ধসে পড়ার পর ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে যায়।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...