শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে টাইগাররা

- Advertisement -
Single page 1st Paragraph

এশিয়া কাপে আরও একটি বাঁচা-মরার লড়াইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
লাহোরে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের সামনে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই। শ্রীলংকার কাছে হেরে গেলে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা একরকম শেষ হয়ে যাবে টাইগারদের।
পাল্লেকেলেতে গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছিলো বাংলাদেশ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছিল।
ম্যাচে আফগানদের ৮৯ রানে হারিয়ে দারুনভাবে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে বিদেশের মাটিতে দলীয় সরের্বাচ্চ ৩৩৪ রান করে বাংলাদেশ।
এখন প্রশ্ন হচ্ছে, জিততে হবে- এমন সমীকরনে আরও একবার জ¦লে উঠতে পারবে কিনা বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ইতোমধ্যেই দল বেশ দুর্বল হয়ে পড়েছে।
শান্তর জায়গায় সুযোগ পেলেও নিজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি গেল কয়েক বছরে টাইগার দলের অন্যতম সেরা ব্যাটার লিটন। সাম্প্রতিক সময়ে লিটনের অধারাবাহিকতায় চিন্তায় ফেলেছে দলকে।
নিদাহাস ট্রফির ঘটনায় গত পাঁচ বছর ধরে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত এখনও দু’দেশের ক্রিকেটারদের স্মরণে আছে। কিন্তু প্রথম ম্যাচে দু’দলের মধ্যে সেই ম্যাচের কোন ছাপ দেখা যায়নি।
প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজেই জয় পায় শ্রীলংকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চাপে পড়েছিলো লংকানরা। জয় না পেলেও ঐ ম্যাচে রান রেটে হিসাব-নিকাশ ছিলো তাদের সামনে। শেষপর্যন্ত ২ রানের জয়ে সুপার ফোরে উঠে তারা।
প্রথম ম্যাচে হারলেও ২০১৫ সাল থেকেই ওয়ানডে ফরম্যাটে সেরা দল হিসেবে পরিচিতি পাওয়ার পর সব দিক দিয়েই শ্রীলংকার উপরে আছে বাংলাদেশ।
এশিয়া কাপের মঞ্চে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে লংকানদের জয় ১৩টিতে। সব মিলিয়ে, সর্বমোট ৫২বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু’দল। এক্ষেত্রে শ্রীলংকা ৪১বার এবং বাংলাদেশ ৯টি ম্যাচে জিতেছে। বাকী ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ আবারো জ¦লে উঠবে বিশ্বাস অধিনায়ক সাকিব আল হাসানের।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সাকিব বলেন, ‘আমাদের বোলিং বিভাগ ভালো করছে। এই মুহূর্তে ব্যাটিং ভালো ও খারাপ মিলিয়ে হচ্ছে। আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘এ ম্যাচকে গুরুত্বসহকারে নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে, কারন শ্রীলংকার বিপক্ষে আমাদের আরও একটি ম্যাচে আছে। আমি আশা করি, আমরা ঘুড়ে দাঁড়িয়ে জয়ের ধারায় ফিরতে পারবো।’
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারতেœ, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্থা, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...