সোমবার, ৬ জুলাই ২০২৬

শাটল থেকে পড়ে আহত ৩ শিক্ষার্থীকে আইসিইউতে স্থানান্তর

- Advertisement -
Single page 1st Paragraph

শাটল ট্রেনের ছাদে বসে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩ শিক্ষার্থীকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নিউরোসার্জারি ওয়ার্ড থেকে আইসিইউতে নেওয়া হয়।

তারা হলেন- আমজাদ হোসেন সোহাগ, খলিলুর রহমান এবং অংসইনু মারমা।

এছাড়া নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তাইজুল ইসলাম, আবু সাইদ, সান আহমেদ, রাফসান ও আসলাম।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা রাত সাড়ে ৮টার ক্যাম্পাসগামী শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ছাদে হেলে পড়া গাছের সঙ্গে লেগে অন্তত ১৯ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ১৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চবি প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ‘আমাদের অনেক শিক্ষক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। যাদের সিটিস্ক্যান প্রয়োজন, তাদের সিটিস্ক্যান করা হচ্ছে। যাদের ওষুধ দরকার, তাদের ওষুধ কিনে দেওয়া হচ্ছে। যারা আহত হয়েছেন, আমরা তাদের জন্য দুঃখিত, মর্মাহত। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষার্থীরা যাতে ছাদে না ওঠেন, সেজন্য রেলের বগি বাড়াতে আমরা উদ্যোগ গ্রহণ করবো’।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...