শনিবার, ২৭ জুন ২০২৬

জেলা প্রশাসকের মাধ্যমে সাতকানিয়া ও লোহাগাড়ায় ৫০টি গৃহ নির্মাণ করছে আল মানাহিল ফাউন্ডেশন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের ৫০টি ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে দেশের স্বনামধন্য দাতব্য সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

৭ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্য্যলয়ে ঘর নির্মাণের জন্য নির্বাচিত ৫০টি পরিবারের প্রতিনিধির উপস্থিতিতে আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দীন বিন জমির উদ্দীনের সভাপতিত্বে ও অহীদ সিরাজ চৌধুরী স্বপনের পরিচালনায় গৃহ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় অনুষ্ঠানস্থলে অসহায় ৫০টি ঘরের প্রতিনিধির হাতে ঘরের নামফলক তুলে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, ‘অতি বৃষ্টির ফলে এবার চট্টগ্রামে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তা অতীতে কখনও হয়নি।

সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ প্রশাসনসহ দেশের সর্বস্তরের জনতা একে অপরের সহায়তায় যেভাবে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যখন যা করার দরকার আমরা তা সাথে সাথে করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৫০টি পরিবারকে আল মানাহিল নতুন ঘর নির্মাণ করে দিবে জেনে আমি অত্যন্ত আনন্দিত। তারা দেশের যেকোনো দুর্ভোগে অগ্রভাগে থেকে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা করোনার সময়ে তাদের আত্মত্যাগ দেখেছি। এখনও সকল দুর্ভোগে তারা অগ্রণী ভূমিকা রাখেন। আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।’ এছাড়াও জেলা প্রশাসক মহোদয়, আল মানাহিল এর নানাবিদ মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর পরিচালক ওহিদ সিরাজ স্বপন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব সাহাবুদ্দিন মোহাম্মদ শামিম, এছাড়াও সাতকানিয়া থেকে আগত ওলামায়ে কেরাম এবং আল মানাহিলের কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত ছিলেন ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...