সোমবার, ৬ জুলাই ২০২৬

চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে: মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জনস্বাস্থ্যের মান বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার চসিক চিকিৎসকদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বাংলাদেশের একমাত্র সিটি কর্পোরেশন হিসেবে আমরা স্বাস্থ্য ও শিক্ষা সেবা দিয়ে থাকি। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছি।

“করোনা মহামারী, টিকা কার্যক্রম ও সাম্প্রতিক ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় চসিকের স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতোমধ্যে চিকিৎসকদের স্থায়ী করার উদ্যোগ করা হয়েছে। আমার লক্ষ চসিকের স্বাস্থ্য বিভাগকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা।”

সভাপতির বক্তব্যে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় চসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক চিকিৎসকের চাকরি স্থায়ী না হওয়ায় মেধাবী চিকিৎসকরা চসিকে যোগ দিচ্ছেন না বা যোগ দিলেও চাকরি ছেড়ে চলে যাচ্ছেন আর যারা আছেন তারাও হীনমন্যতায় ভুগছেন। তিনি অস্থায়ী চিকিৎসকদের চাকুরী স্থায়ীকরণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, আবদুস সালাম মাসুম, নুরুল আমীন, নুরুল আমিন মিয়া, এসরারুল হক, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...