শনিবার, ২৭ জুন ২০২৬

কৃষ্ণকলি ইমু গ্রুপ কতৃক আবারো উদ্বোধন হতে যাচ্ছে ৫টি গীতা স্কুল

- Advertisement -
Single page 1st Paragraph

সনাতনী সম্প্রদায়ের অন্যতম অনলাইন সংগঠন কৃষ্ণকলি ইমু গ্রুপ কর্তৃক আবারো উদ্বোধন হতে যাচ্ছে ৫টি গীতা স্কুল।

আগামী ৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন নামে চালু হচ্ছে নিন্মোক্ত ৫ টি স্কুল। স্কুল গুলোর নাম হবে কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৩ ঠিকানা পশ্চিম মল্লিকপুর, কাহারোল, দিনাজপুর, কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৪ ছাতইল, কাহারোল, দিনাজপুর,কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৫ দক্ষিণ তারাপুর, কাহারোল, দিনাজপুর, কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৬ পানিগাঁও , কাহারোল, দিনাজপুর ও কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৭ -আজাদ , কাহারোল, দিনাজপুর। সব গুলো স্কুলে আনুষ্ঠানিকতা হলেও মূল অনুষ্ঠান হবে শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণ তারাপুর।

স্কুলগুলোর সার্বিক তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কৃষ্ণকলি ইমু গ্রুপের পরিচালক ও জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক গোপাল মজুমদার রোমেল,জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বিপ্লব মিত্র,কৃষ্ণকলি ইমুগ্রুপের এডমিন ও বিশিষ্ট ভাগবতীয় বক্তা জিকু কৃষ্ণ দাশ,দিনাজপুর জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রায়,দিনাজপুর জেলা মহাজোটের সদস্য অধ্যাপক প্রবাস রায়, নিলফামারী জেলা মহাজোটের সাংগঠনিক সম্পাদক সন্জয় কুমার সাহা, নিলফামারী জেলা মহাজোটের সহ-সভাপতি মলয় কুমার রায়,কৃষ্ণকলি ইমুগ্রুপের এডমিন সুমন চন্দ্র রায়। এই বিষয়ে কৃষ্ণকলির পরিচালক রোমেল মজুমদার সর্ব প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসি ভাই বোন সহ যারা আর্থিক ও সার্বিক সহযোগিতা করেছেন। তিনি আশা প্রকাশ করেন আগামীতেও সবার সহযোগিতায় সনাতন ধর্মের প্রসার ও প্রচারে কাজ করে যাবে কৃষ্ণকলি।এছাড়াও তিনি ধন্যবাদ জানান কাহারোল উপজেলার যুব মহাজোট সহ প্রত্যেক এলাকাবাসীকে যারা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...