শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ নেই আজ ২৭ বছর

আজ ৬ সেপ্টেম্বর।চিত্রনায়ক সালমান শাহ এর ২৭ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে রহস্যজনক আত্মহত্যা করে বিদায় নেন তিনি।যদিও তাঁর ভক্তদের আজো বিশ্বাস সালমান শাহ আত্মহত্যা করেননি।আজো কোটি মানুষের মনে জায়গা করে থাকা এই নায়কের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো বর্তমান প্রজন্মের জন্য।
বাংলাদেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ।মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন তার। সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রজগতে পদার্পন করেন সালমান শাহ।প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন।তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন।
চলচ্চিত্রে অভিনয় শুরুর আগেই সালমান শাহ কিছু নাটক এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। জানা যায়,আশির দশকের শেষ ভাগে হানিফ সংকেতের গ্রন্হনায় ‘কথার কথা’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হত।এরই কোন একটি পর্বে হানিফ সংকেতের গাওয়া গানের মিউজিক ভিডিওতে সালমান শাহ মডেল হিসেবে অভিনয় করেন।একজন সম্ভাবনাময় তরুণ পারিবারিক ঝামেলার কারনে কিভাবে মাদকাসক্ত হয়ে মারা যায় সে গল্প ফুটে উঠেছিল মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওটি জনপ্রিয় হলেও অনিয়মিত হওয়ার কারণে দর্শক ধীরে ধীরে তাকে ভুলে যায়।পরবর্তীতে চলচ্চিত্রের মাধ্যমে আবার আলোচনায় আসেন তিনি। সালমান শাহ অভিনীত মোট চলচ্চিত্রের সংখ্যা ২৭ টি।
সবচেয়ে বেশী ছবিতে জুটি বেধেছেন শাবনূরের সাথে – ১৪টি। কেয়ামত থেকে কেয়ামত এর মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু এবং বুকের ভেতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে সমাপ্তি।চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু টিভি নাটকে ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন সালমান শাহ।তার অভিনীত একক নাটকগুলো হল: আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী এবং ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে পাথর সময় এবং ইতিকথা।এছাড়া মিল্ক ভিটা, জাগুরার কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা এ সকল বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিনয় করেন তিনি।চলচ্চিত্র জগতে পদার্পনের কিছু পরেই সামিরাকে বিয়ে করেছিলেন সালমান। লাখো ভক্তকে কাঁদিয়ে হঠাৎ করে আত্মহত্যা করার পরে সন্দেহের আঙ্গুল স্ত্রীর দিকেই উঠেছিল।
হত্যাকান্ড বলে অভিযোগ উঠলেও তার কোন আইনী সুরাহা হয়নি এখনো।নব্বই দশকের ক্রেজ সালমান শাহ এতোটাই জনপ্রিয় ছিলেন যে,তাঁর মৃত্যুর খবর শুনে ছয়জন মেয়ের আত্মহত্যা করার খবর বেড়িয়েছিলো তখনকার গণমাধ্যমে।এমনকি এই খবর জেনে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ প্রতিনিধি দলও পাঠিয়েছিলো তাঁর সত্যতা যাচাই করতে।মূলতঃ তাঁর মৃত্যুর পর থেকেই বাংলা চলচ্চিত্র ধ্বংস হতে শুরু করে। সিলেটের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...