শুক্রবার, ১৯ জুন ২০২৬

সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন লিটন

- Advertisement -
Single page 1st Paragraph

ভাইরাল জ্বর থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর আজ পাকিস্তানে থাকা বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন ওপেনার লিটন দাস।
জ্বরের কারনে এশিয়া কাপের জন্য দলের সাথে শ্রীলংকায় যেতে পারেননি লিটন।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের জন্য এখন লাহোরে অবস্থান করচে বাংলাদেশ দল। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা(এখনো আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি এসিসি) পাকিস্তানের মুখোমুখি হবে বলে ধারনা করা হচ্ছে।
টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। গত রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে দুর্দান্ত জয়ে সুপার ফোরে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এশিয়া কাপের দলে কিছু ইনজুরি সমস্যা রয়েছে এবং সুপার ফোরে অতিরিক্ত খেলোয়াড়ের প্রয়োজন মনে করেছে টিম ম্যানেজমেন্ট। লিটনের স্বাস্থ্যের বিষয়ে বিসিবি মেডিকেল টিমের কাছ থেকে ছাড়পত্র পেয়ে আমরা তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি ।’
সুপার ফোর-এ বাংলাদেশের প্রথম ম্যাচে ওপেনার হিসেবে খেলবেন কিনা, সেটি নিশ্চিত নয়। টুর্নামেন্ট শুরুর আগে লিটন ছিটকে যাওয়ায় তার জায়গায় দলে সুযোগ পান এনামুল হক বিজয়।
গ্রুপ পর্বে বাংলাদেশের দুই ম্যাচে খেলেননি বিজয়। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম এবং নাইম শেখ।
আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে একাদশে জায়গা হারান তানজিদ। ম্যাচে নাইমের সাথে মেকশিফট ওপেনার হিসেবে ইনিংস শুরু করেন মেহেদি হাসান মিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে ঐ ম্যাচে ১১২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন মিরাজ। তার দুর্দান্ত ইনিংসের কারনে সুপার ফোরেও পাকিস্তানের বিপক্ষে মিরাজের ওপেনার হিসেবে নামা উচিত কিনা- তা নিয়ে চলছে বিতর্ক।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...