সোমবার, ৬ জুলাই ২০২৬

গৌরবময় পথচলার ৬৪ বছরে আজাদী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আপামর মানুষের ভালোবাসায় সিক্ত দৈনিক আজাদী আজ ৬৪ বছরে পদার্পণ করেছে। গৌরবের এ অভিযাত্রায় আজাদী সবসময় চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলেছে, এ অঞ্চলের সংকট ও বঞ্চনার কথা তুলে ধরেছে। চট্টগ্রামের মানুষের সাফল্য ও সম্ভাবনাকে প্রচার করেছে নিজেদের গৌরব হিসাবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে। চট্টগ্রামের মানুষ আজাদীকে ভালবাসে। মানুষ বিশ্বাস করে– আজাদী মানেই চট্টগ্রাম, চট্টগ্রাম মানেই আজাদী। এটাই আমাদের বড় পাওয়া।

১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদী যাত্রা শুরু করেছিল। আলোকিত ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার মানব কল্যাণের মহান ব্রত নিয়ে দৈনিক আজাদী প্রকাশ করেন। তিনি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার। এ বছর তাঁর ইঞ্জিনিয়ারিং পাস করার একশ বছর পূর্ণ হয়েছে। তাই এবার আজাদীর বর্ষপূর্তি আলাদা আবেগ, অন্যরকম অনুভূতি নিয়ে এসেছে।

৬৩ বছর আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবহেলিত অঞ্চল ছিল চট্টগ্রাম। মুদ্রণ শিল্পসহ প্রকাশনা ক্ষেত্রে ছিল একেবারেই পিছিয়ে। সেই অবস্থায় পত্রিকা বের করার সিদ্ধান্ত নেয়া ছিল অত্যন্ত কঠিন। কিন্তু দূরদর্শী আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি হৃদয় দিয়ে অনুভব করতেন চট্টগ্রামের হৃদস্পন্দন। তাঁর অপরিমেয় ভালোবাসা ছিল চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতি। যে দৃষ্টিকোণ ও আদর্শ থেকে যাত্রা শুরু হয়েছিল, এই দীর্ঘ সময় সেই নীতি ও আদর্শকে ধারণ করেই পথ চলেছে আজাদী। সাংবাদিকতায় থেকেছে সত্যনিষ্ঠ। সাহসিকতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। নানা সময়ে নানা ঝড়ঝাপ্টা এসেছে, বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। কিন্তু নীতি ও আদর্শের প্রশ্নে থেকেছে অবিচল। চট্টগ্রামের স্বার্থের কথা বলেছে, উন্নয়নের কথা বলেছে। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে আজাদী সযত্নে লালন করে চলেছে। তাই ৬৩ বছর ধরে এই পত্রিকা সমান জনপ্রিয়তা নিয়ে টিকে রয়েছে। আমরা গৌরবের সাথে বলতে চাই, শুধু দেশে নয়, বিশ্বেও কোনো সংবাদপত্রের জন্য যুগের পর যুগ এভাবে সমান জনপ্রিয়তা ধরে রেখে টিকে থাকার নজির খুব বেশি নেই। আজাদী চট্টগ্রামের স্বার্থের ব্যাপারে সবসময় সোচ্চার থেকেছে। কোনোদিন আপোষ করেনি। মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা দৈনিক আজাদীকে উৎসাহিত করেছে, করেছে অনুপ্রাণিত। আজাদী আজ শুধু একটি সংবাদপত্র নয়, এটি এখন চট্টগ্রামের মুখপত্র হিসেবে স্বীকৃত।

গৌরবের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদীর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের। সংকটে, সাফল্যে, সুদিনে কিংবা দুঃসময়ে চট্টগ্রামের মানুষ আজাদীর সাথে থেকেছে। আমরা আশা রাখি, ভবিষ্যতেও এ ভালোবাসা অব্যাহত থাকবে। সামনের দিনগুলোয় পথচলা যাতে সুন্দর হয় সেজন্য আজাদী সকলের সহযোগিতা চায়।

আজ মিলাদ মাহফিল :

দৈনিক আজাদীর ৬৩ বছর পূর্তিতে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে শোকরানা আদায়ের লক্ষ্যে আজ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বাদ আছর দৈনিক আজাদী ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...