বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ২০ হাজার কিট দিলো চীন

- Advertisement -
Single page 1st Paragraph

ডেঙ্গু শনাক্তের জন্য বাংলাদেশকে ২০ হাজার কিট উপহার দিয়েছে চীন। সেজন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর কাছে এগুলো হস্তান্তর করেন চীনা প্রতিনিধি।

এ সময় মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতসহ এ দেশের উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করছি আমি। পুরো বিশ্ব এক হয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, এবার ডেঙ্গু অতিমাত্রায়। চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সরকার। চিকিৎসা সরঞ্জামের কোনো অভাব নেই। মশা না কমলে ডেঙ্গু কমবে না, আর ডেঙ্গু না কমলে মৃত্যুও কমবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকায় কমলেও ঢাকার বাইরে ডেঙ্গু কমেনি। অন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বরে আক্রান্ত রোগীদের বাসায় বসিয়ে চিকিৎসা না দিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।

মশা মারতে ওষুধ ছেটানো হচ্ছে তা যেন কার্যকর হয়, আর মশা মারার ওষুধও যেন মানসম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...