শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আসিয়ান সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া যাত্রা

- Advertisement -
Single page 1st Paragraph

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে জাকার্তা যাচ্ছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি ও তাঁর পত্নী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।
বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ঘন্টা ৫০ মিনিট যাত্রা বিরতির পর (স্থানীয় সময়) ১৭৩০ টায় জাকার্তার সূকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
এর আগে হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে যাত্রার পর বিমানটি তিন ঘন্টা ১৫ মিনিট পর সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
পরে, চাঙ্গি বিমানবন্দরে এক ঘণ্টা ৫০ মিনিট যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের বিমান (বিজি ১৯১০) ভিভিআইপি ফ্লাইট হিসেবে ঘোষিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে যাত্রা করবে এবং সেখানে (স্থানীয় সময়)১৭৩০ টায় পৌঁছাবে।
বঙ্গভবনের মুখপাত্র বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ২০২৩ সালের জন্য আসিয়ানের সভাপতি জোকো উইদোদোর আমন্ত্রণে রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
‘আসিয়ান প্রেক্ষিত: প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’ এই প্রতিপাদ্য ও একগুচ্ছ এজেন্ডা নিয়ে তিনদিনব্যাপী আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি তিনি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’-এ ও যোগ দেবেন।
রাষ্ট্রপতি সেখানে ‘গেস্ট অব চেয়ার’ হিসেবে ‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুর সমর্থনে আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করার বিষয়ে সমাপনী ভাষণ দেবেন।’
এছাড়াও তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং পূর্ব-তিমুর রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
রাষ্ট্রপতি ৬ সেপ্টেম্বর হুতান কোটা গেলোরা বুং কার্নোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে যোগ দেবেন।
ইন্দোনেশিয়া সফর শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও তাঁর পত্নী স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন।
রাষ্ট্রপতি আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...