বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে মেজবানির রান্নাকালে দগ্ধ বাবুর্চির সহযোগীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে মেজবানির রান্নার সময় চুলার আগুনে দগ্ধ হওয়া বাবুর্চির সহযোগীর মৃত্যু হয়েছে। নিহত এই বাবুর্চির সহযোগী হলেন মো. আবু ছৈয়দ (৫২)। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পলোয়ান পাড়া গ্রামের সিকদার বাড়ি ছিদ্দিক আহমেদের ছেলে।

৩১ আগস্ট ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন সন্ধ্যা ৭টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোহেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই মেজবানি অনুষ্ঠানের প্রধান বাবুর্চি ইয়াকুব ও প্রত্যক্ষদর্শী সহযোগীদের সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট (শনিবার) সকাল ১০ টায় নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখে বৈশাখী কমিউনিটি সেন্টারে একটি কুলখানি উপলক্ষে আয়োজিত মেজবানি রান্নার সময় চুলার লাকড়িতে কেরাসিন ঢালতে গিয়ে কাপড়ে আগুন পুড়ে যায়।

প্রধান বাবুর্চি ইয়াকুব আরো জানান, আগুনে পুড়ে গেলে তাকে পাঁচশত টাকা দিলে তিনি নজুমিয়া হাটস্থ তার ভাড়া বাসায় চলে যায়। সেখান হতে তার স্ত্রী তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারদিন পর চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

জানা যায়, নিহত আবু ছৈয়দের আগের পরিবারের এক ছেলে এক মেয়ে এবং এক স্ত্রী রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায় ভাড়া বাসায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...