রবিবার, ২১ জুন ২০২৬

এশিয়া কাপ মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মিশন শুরু করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এশিয়া কাপে এখনো শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। যদিও তিনবার ফাইনালে উঠছিল টাইগাররা। সেই হিসেবে শিরোপার বন্ধ্যত্ব ঘোচানোর মিশনে জয় দিয়ে আসর শুরু করতে উদগ্রীব অধিনায়ক সাকিব দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘এই মুহূর্তে আমরা শুধু এশিয়া কাপ নিয়েই ভাবছি এবং বিশেষ করে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই আমাদের সব পরিকল্পনা।’

এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত। আর অসুস্থতার কারণে শেষ সময়ে ছিটকে গেছেন ব্যাটার লিটন দাস। তবে সেসব ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অলরাউন্ড ক্রিকেট খেলে লঙ্কানদের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ।

আগের দিন বুধবার (৩০ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, এখন আসলে যদি পরিকল্পনা থাকে, সেটা বলতে পারবো না। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের ব্যাকআপ ক্রিকেটার যারা আছে তাদেরকে দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে তাদের জন্য ভালো কিছু করার একটা সুযোগ থাকবে।

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সাকিব বলেন, আসলে আমি একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটি বিভাগেই ভালো খেলি সেটা পেস বোলিং আক্রমণ হতে পারে, স্পিনার, ব্যাটার কিংবা ফিল্ডারও হতে পারে।

সাকিব আরও বলেন, আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একইরকম। তাই দুই দলের জন্যই সমান সুযোগ আসলে।

নাগিন ড্যান্স যেন কাটা গায়ে নুনের ছিটা
সর্বশেষ  নিদাহাস ট্রফিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের শেষ দিকে খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দুই দলেরই স্মরণে আছে। ওই ম্যাচে নাটকীয়ভাবে লঙ্কানদের হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ঘরের মাঠে শেষ মুহূর্তে এমন হার মেনে নেওয়া কঠিনই ছিল লঙ্কানদের জন্য। এর মধ্যেই তাদের কাটা গায়ে নুনের ছিটা বাংলাদেশের নাগিন ড্যান্স। জয়ের আনন্দে সেদিন নাগিন নৃত্যে মেতে উঠেছিল বাংলাদেশের খেলোয়াড়রা। মূলত এই ঘটনার পর থেকেই দুই দেশের সমর্থকদের মধ্যে বাড়তি উত্তাপ তৈরি হয়েছে।

পরিসংখ্যান কি বলে?
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে ১২টিতে জয় পায় শ্রীলঙ্কা। কিন্তু এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। এ থেকেই এটাই প্রমাণিত যে, শ্রীলঙ্কার সাথে জয়-হারের ব্যবধান দ্রুত কমিয়ে এনেছে টাইগাররা। অথচ একসময় টাইগারদের বিপক্ষে অপরাজেয় ছিল লঙ্কানরা।

এছাড়া ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে লঙ্কানদের জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

তবে ২০১৩ সালে প্রথম ও শেষবার পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে খেলেছিলো বাংলাদেশ। সেই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছিল শ্রীলংকাকে।

দুই দলের স্কোয়াড:
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব  ও এনামুল হক বিজয়।

শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, দিলশান মধুশঙ্কা ও মাথিশা পাথিরানা।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...