সোমবার, ২৯ জুন ২০২৬

এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়- এনামুল হক শামীম

- Advertisement -
Single page 1st Paragraph

পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন; এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়। আর দেশবিরোধী শক্তি কোনদিন যেন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকাতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কোনদিন ব্যর্থ হতে না পারে এজন্য দেশবাসীসহ সবাইকে সজাগ থাকতে হবে বাংলাদেশ স্বাধীনতাবিরোধী, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের দেশ নয়, এই দেশ মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেভাবেই দেশটাকে গড়ে তুলতে চা

বুধবার(২ ফেব্রুয়ারী)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ে আগামী (সম্ভাব্য ২৬ ফেব্রুয়ারী) ঢাকা জেলা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের পূর্নমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন, প্রফেসর আব্দুল্লাহ হিল কাফী, ঢাকা জেলার পুলিশ সুপার সরদার মারুফ হাসান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক, প্রমূখ। এসময় মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত সমাবেশে অংশগ্রহণ করেন।

উপ-মন্ত্রী শামীম বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী, রাজকার-আলবদরদের পুনর্বাসন করেছে। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষমতায় এসে রাজাকারদের গাড়িতে পতাকা লাগিয়েছেন।রাজাকার, আলবদর, আল শামস আর খুনিরা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে, সেব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এনামুল হক শামীম আরও বলেন, করোনা মহামারীর সময় সহ সকল দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামীলীগ মানুষের জন্য জীবনের ঝূঁকি নিয়ে কাজ করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে থেকেছে। কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে, মৃতের দাফন ও সৎকার করেছে, খাবার ও সুরক্ষা সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়ে এক মানবিক ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রলীগ দেশের প্রতিটি লড়াই সংগ্রামে পূর্বের ন্যায় এভাবেই এগিয়ে যাবে।

 

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...