শুক্রবার, ১৯ জুন ২০২৬

নেপালকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা

- Advertisement -
Single page 1st Paragraph

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রান হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো স্বাগতিক পাকিস্তান। প্রথমে ব্যাট করে বাবর আজম-ইফতিখারের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৩৪২ রান তুলে পাকিস্তান। জবাবে ২৩.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৪ রানে থামে নেপাল।

বুধবার (৩০ আগস্ট) মুলতানে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করেছে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম খেলেছেন ১৫১ রানের দারুণ এক ইনিংস। ব্যাট হাতে ঝোড়ো শতক হাঁকিয়েছেন ইফতিখার আহমেদও।

এদিন শুরুতে দারুণ বল করে পাকিস্তানকে চমকে দিয়েছিল নেপাল। শুরুতেই ফখর জামানকে (১৪) ফিরিয়ে দিয়েছেন করণ কেসি। আরেক ওপেনার ইমাম উল হকও (৫) রান আউটের খড়গে কাটা পড়েন। মাত্র ২৫ রানে দুই উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে পাকিস্তান।

তৃতীয় উইকেট জুটিতে বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৮৬ রানের জুটিতে পাকিস্তানের হাতে ম্যাচের লাগাম ফিরিয়ে আনে তারা। রিজওয়ান ৫০ বলে ৬ চারে ৪৪ রান করে রানআউট হয়ে যান। আগা সালমানকেও (৫) ফিরতি পথ দেখিয়ে দেন সন্দ্বীপ লামিচানে।

পঞ্চম উইকেট জুটিতে ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে নেপালের বোলারদের কচুকাটা করেন বাবর। এক সময় মনে হচ্ছিল হয়ত নেপালকে কোনো মামুলি লক্ষ্যই দেবে পাকিস্তান। কিন্তু এই দুজনের ব্যাটে তরতর করে রান বাড়তে থাকে। ২৮তম ওভারের শেষ বলে ক্রিজে আসেন ইফতিখার।

এরপর পঞ্চাশতম ওভারের চতুর্থ বলে যখন বাবর বিদায় নেন ততক্ষণে পাকিস্তানের স্কোরকার্ডে তারা যোগ করেন ২২৪ রান। মাত্র ১৩১ বলে ১৫১ রান করেন বাবর। মাত্র ১০৪ ওয়ানডের ১০২ ইনিংসে ব্যাট করেই ১৯তম সেঞ্চুরি তুলে নেন তিনি। বাবরের ইনিংসে ১৪টি চারের পাশাপাশি ছিল ৪টি ছক্কাও। এর মধ্যে লামিচানকেই পরপর দুই বলে দুটি ছক্কা মারেন তিনি।

এদিন সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন বাবর। ইনিংসের হিসেবে দ্রুততম সময়ে ১৯টি সেঞ্চুরির রেকর্ড এখন পাকিস্তান অধিনায়কের। ১০২ ইনিংসেই এতগুলো শতক হাঁকিয়েছেন বাবর। তার আগে সবচেয়ে কম ১০৪ ইনিংসে ১৯টি শতক হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটার হাশিম আমলা।

৪৯তম ওভারের পঞ্চম বলে করণকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ইফতিখার। শেষ পর্যন্ত ৭১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন ইফতিখার। ১৫তম ওয়ানডেতে এসে তিনি প্রথম শতকের দেখা পেলেন।

নেপালের হয়ে সোমপাল কামী ১০ ওভারে ৮৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়া ৯ ওভারে ৫৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন করণ কেসিও। নেপালের সেরা বোলার সন্দ্বীপ লামিচানে ১০ ওভারে ৬৯ রান দিয়ে আগা সালমানের উইকেটটি পান।

এই বিভাগের সব খবর

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়া ৭ রানে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...

সর্বশেষ

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ...

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান...

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...