সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাউজানে পরিত্যক্ত চায়ের দোকান থেকে অজগর উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে একটি পরিত্যক্ত চায়ের দোকান থেকে অজগর সাপ উদ্ধার হয়েছে। ২৯ আগস্ট (মঙ্গলবার) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ডাবুয়া গ্রামের বাঁশির বাপের বাড়ির মণ্ডপ সংলগ্ন একটি পরিত্যক্ত চায়ের দোকান হতে এই অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন তালুকদার সাজ্জাদ জানান,মঙ্গলবার দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন পরিত্যক্ত চায়ের দোকানে অজগর সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি বিষয়টি ইউএনওকে জানায়। পরে উপজেলা হতে লোক এসে বিকাল সাড়ে ৫টার দিকে অজগরটি উদ্ধার করে নিয়ে নিয়ে যায়। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট।

রাউজান বন কর্মকর্তা (ঢালা বিট কাম চেক স্টেশন অফিসার) পল্লব কুমার সাহা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শহর হতে সাপ উদ্ধার কাজে নিয়োজিত লোক এনে ( স্নেক রেসকিউ টিম) সাড়ে ৫টার দিকে অজগরটি উদ্ধার করি। পরে প্রাকৃতিক পরিবেশে বিচরণের জন্য রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় পাহাড়ে অজগরটি ছেড়ে দেওয়া হয়। গত জানুয়ারি হতে এই পর্যন্ত লোকালয় হতে ৫টি অজগর উদ্ধার করেছি।

এই বিভাগের সব খবর

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক...

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

সর্বশেষ

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি,...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ...

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...