সোমবার, ২৯ জুন ২০২৬

দেশে করোনায় মৃত্যু ৩৬ জন, আক্রান্ত ১২ হাজার ১৯৩

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। এই সময়ে মারা গেছেন ৩৬ জন। এদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৭৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, আজ ৩৬ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন। গতকাল ৪৫ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৪৭ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৫৭ শতাংশ। গতকাল এই হার ছিল ২৬ দশমিক ৭৩ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...