মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ইন্দোনেশিয়ার বালিতে ৭ মাত্রার ভূমিকম্প

- Advertisement -
Single page 1st Paragraph

ইন্দোনেশিয়ায় মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। প্রথম দফার ভূমিকম্পের পর দেশটির বালি ও অন্যান্য দ্বীপপুঞ্জ কয়েকবার কেঁপে উঠে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং দ্রুত রাস্তায় বেরিয়ে আসে। তবে এ ভূমিকম্পের ঘটনায় তেমন কোন ক্ষতি হয়নি। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ৩টা ৫৫ মিনিটের দিকে বালির উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৫১৫ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
এতে বালি দ্বীপজুড়ে এবং লম্বক ও সুম্বাওয়া দ্বীপেও ভূকম্পন অনুভূত হয়।
বালির বাসিন্দারা জানান, দ্বিতীয় আফটারশক প্রথমটির চেয়ে ‘দীর্ঘ এবং শক্তিশালী’ ছিল।
৩১ বছর বয়সী আর্ডিলা ইউলিয়াসিত্রা বলেন, ‘প্রথম দফার ভূমিকম্পের সময় আমি আমার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলি। এর কিছুক্ষণ পর দ্বিতীয় দফার ভূমিকম্প আঘাত হানলে আমরা আর দেরি না করে আমাদের বাচ্চাদের বাইরে নিয়ে যাই।’
তিনি বলেন, ‘প্রথম দফার ভূমিকম্পে আমি নৌকার মতো দুলতে থাকি এবং দ্বিতীয় দফার ভূমিকম্পে আমার ঘর কাঁপতে থাকে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম দফার ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই রিখটার স্কেলে ৫.৪ মাত্রার একটি এবং ৫.৬ মাত্রার আরেকটি আফটারশক হয়।
এদিকে সম্ভাব্য সুনামির আশংকায় বিভিন্ন হোটেল তাদের অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ সুনামির সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ২৩০,০০০ মানুষ প্রাণ হারায়।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...