শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাড়ে ৩ লাখ রোহিঙ্গাকে নিজেদের গ্রামে ফেরত নিতে চায় মিয়ানমার

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, নির্যাতনের মুখে ৬ বছর আগে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেন। বর্তমানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। কখন তারা স্বদেশে ফিরে যাবে তার কোনো নিশ্চয়তা নেই।

তবে, ২৪ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রত্যাবাসন ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, প্লেস অব অরিজিন অর্থাৎ রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত নিতে নমনীয়তা প্রকাশ করেছে মিয়ানমার।

অন্তত উত্তর মংডু থেকে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে চায় মিয়ানমার। কিন্তু প্রক্রিয়াটি কিভাবে হবে সেটি এখনো নির্দিষ্ট হয়নি। এবিষয়ে দুদেশের মধ্যে দফায় দফায় সভা হচ্ছে। এসময় শিগগিরই প্রত্যাবাসন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে তার বক্তব্যে কত সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও উত্তর মংডু থেকে বাংলাদেশে আসা নতুন রোহিঙ্গাদের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ বলে জানা গেছে।

৫৮২.৯২ মাইল আয়তন বিশিষ্ট রাখাইনের মংডু জেলায় এক সময় জনসংখ্যার ৮০ শতাংশই ছিলো রোহিঙ্গা। এ জেলার ১০৮টি গ্রামের মধ্যে উত্তরাংশেই পড়েছে ৭০টি গ্রাম।

বাংলাদেশের ঘুমধুম থেকে টেকনাফ পর্যন্ত সীমান্ত সংলগ্ন এই গ্রামগুলো ছিলো রোহিঙ্গা অধ্যুষিত, যাদের ৯৯ শতাংশই বাস্তুচ্যুত হয়ে বর্তমানে বাস করছে উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে।

উত্তর মংডুর ফকিরাবাজারে ৫ একরের বেশি জায়গা আছে উখিয়ার ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আইয়ুবের। ৭৮ বছর বয়সী এই রোহিঙ্গা পরিবার নিয়ে নিজ ভিটে মাটিতে ফিরে গিয়ে কাটাতে চান জীবনের শেষ দিনগুলো।

আইয়ুব বলেন, ফকিরাবাজার ছিলো সবুজে ভরা কৃষি নির্ভর সমৃদ্ধ গ্রাম। আমাদের গোলাভর্তি ধান ছিলো, গোয়ালভর্তি গরু। আগের দিনগুলো আর ফেরত পাবো না, তবে মৃত্যুর আগে সেখানে আবার ফিরতে চাই, নিজ মাটিতে মরতে চাই।

রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবায়ের বলেন, মিয়ানমার এরকম আশা অনেকবার দেখিয়েছে এবার যদি সত্যিই তারা এরকম পদক্ষেপ নিতে চায় তাহলে রোহিঙ্গারা যেতে প্রস্তুত আছে। তবে অবশ্যই পূর্ণ নাগরিক অধিকার এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে হবে।

জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যানুযায়ী, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে সাত লাখ ৪১ হাজার ৮৪১ জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আশ্রয় নেয়। সর্বশেষ পরিসংখ্যান বলছে, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনসংখ্যা ৯ লাখ ৬২ হাজার ৪১৬ জন। কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে ৯ লাখ ৩১ হাজার ৯৬০ জন রোহিঙ্গা অবস্থান করছেন। ভাসানচরে অবস্থান করছেন আরও ৩০ হাজার ৪৫৬ জন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...