সোমবার, ২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার অধীনে নির্বাচন ছাড়া বিএনপি’র আর কোন দরজা খোলা নেই : ভূমিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের সব দরজা বন্ধ হয়ে গেছে, একটিমাত্র দরজা খোলা আছে, আর তা হলো নির্বাচনী দরজা। শেখ হাসিনার অধীনে নির্বাচন ছাড়া বিএনপি’র আর কোন দরজা খোলা নেই।
তিনি বলেন, এ কারণে তারা এখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো গলাবাজি করছে না।
বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ হবে না জানিয়ে বিএনপির উদ্দেশ্যে ভূমি মন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণ যদি ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন। কিন্তু তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে দেশে যে লুটপাট করেছিল তার কথা বাংলার জনগণ ভুলে যায়নি। তারেক রহমান লন্ডনে বসে ক্ষমতায় যাওয়ার যে আশা করছে তা এই দেশের জনগণ কখনো পূরণ হতে দেবেনা। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ধাক্কা দিবেন, আওয়ামী লীগ পড়ে যাবে? মোটেও না। আর আপনারা মিথ্যা কথা বলে, লন্ডনে বসে ক্ষমতায় আসবেন, এত সহজ? দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগকে বার বার আঘাত করা হয়েছিল, শেখ হাসিনা তা প্রতিহত করেছেন। আঘাত আসলেই আমরা তা প্রতিহত করেছি।
তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনকালীন সরকার হবে। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই, তা চলে গেছে। বিএনপি নির্বাচনী দরজা খুলবে এবং শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে। আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ নির্বাচন। জনগণ তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিবে। বিএনপি এখন আর জনগণকে বিভ্রান্ত ও ঘোলা পানিতে মাছ শিকার করতে পারছে না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রীর ব্যক্তিগত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সভাপতি মন্ডলীর সদস্য আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, জেলা আ.লীগ নেতা ছিদ্দিক আহমদ বিকম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মো. আলী, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক...

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

সর্বশেষ

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি,...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ...

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...