শনিবার, ২৭ জুন ২০২৬

রাউজানে বিশেষ অভিযানে ১১’শ লিটায় মদ উদ্ধার, আটক-১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান থানা পুলিশের পৃথক দুই বিশেষ অভিযানে ৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১১’শ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে একজন পাচারকারীকে আটক গ্রেপ্তার এবং পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক ( চট্টমেট্রো-ড-১১-১৬১১) ও সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-০১০২) জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পাচারকারী রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মো. ফজল হকের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫)। উভয় ঘটনায় রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু হয় বলে জানান রাউজান থানা পুলিশ।

রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব জানান, ২৪ আগস্ট (বৃহস্পতিবার) ভোররাতে এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে নোয়াপাড়া-রাউজান সড়কের বিনাজুরী ইউপি কার্যালয়ের সম্মুখে চেকপোস্টে একট ট্রাককে থামানোর সংকেত দেন। চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাড়া করে রাউজান পৌরসভার শরতের দোকান এলাকায় হতে ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়। এরপূর্বে চালক ও ২-৩ জন পাচারকারী পালিয়ে যান। এই ট্রাকে থাকা ২১টি প্লাস্টিক বস্তা ভরা ১০২০ লিটার চোলাই মদ উদ্ধার করা করা হয়। যার আনুমানিক মূল্য ৪লাখ ৮হাজার টাকা। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। অপরদিকে, গত ২৩ আগস্ট রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স রাউজান পৌরসভার জলিল নগরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ মো. আনোয়ার হোসেন (৩৫) এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেন। মাদক পাচার কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। রাউজানে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যহত থাকবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...