শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি গুরবাজ-জাদরানের

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়লেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ হাম্বানটোটায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ২৪১ বলে ২২৭ রান তুলেন আফগান গুরবাজ ও জাদরান।
৪০তম ওভারের পঞ্চম বলে জাদরানকে শিকার করে জুটি ভাঙ্গেন পাকিস্তানের লেগ স্পিনার উসামা মির। ৬টি চার ও ২টি ছক্কায় ১০১ বলে ৮০ রান করে আউট হন জাদরান।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জুটিতে আফগানিস্তানের আগের সর্বোচ্চ রান ছিলো ৯৪। ২০১৮ সালে আবু ধাবিতে চতুর্থ উইকেটে ৯৪ রান করেছিলেন আসগর আফগান ও হাশমতুল্লাহ শাহিদি।
পাকিস্তানের বিপক্ষে যেকোন দলের যেকোন উইকেট জুটিতে গুরবাজ-জাদরানের ২২৭ রান ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বারের মত ওয়ানডেতে জুটিতে ২শ বা তার বেশি রান তুললেন গুরবাজ ও জাদরান। এ বছরের জুলাইয়ে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৫৬ রান যোগ করেছিলেন গুরবাজ ও জাদরান। ঐ ম্যাচে গুরবাজ ১৪৫ ও জাদরান ১০০ রানে আউট হন। ম্যাচটি ১৪২ রানের বড় ব্যবধানে জিতেছিলো আফগানিস্তান।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...