শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সমাবেশের নামে পিকনিক করেছে বিএনপি: কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

সামনে ক্ষমতা আছে, এমন মুলা ঝুলিয়ে নেতাকর্মীদের জড়ো করে সমাবেশের নামে পিকনিক পার্টি করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশে আন্দোলনের মতো বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই, তাই বিএনপির আন্দোলনে জনগণ নেই, আছে কেবল ক্ষমতালোভী নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য যারা আজকে মায়াকান্না করছে তাদের মূল পরিকল্পনাই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহাবস্থান নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ। ক্ষমতার স্বপ্ন দেখিয়ে নেতাকর্মীদের জড় করছে বিএনপি। যারা পিকনিক আর আনন্দফুর্তি করছে। তাদের এসব সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি। জনগণ ছাড়া গণ আন্দোলন কেমন করে হবে?

তিনি আরও বলেন, ‘৭৫ থেকে শুরু হওয়া হত্যার রাজনীতির ধারাবাহিকতাই ২০০৪-এর গ্রেনেড হামলা। এর মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

কাদের বলেন, এখানে আমাদের মনে রাখতে হবে, এ হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূল টার্গেট হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার ও আওয়ামী লীগ। এ দুটিকে নিশ্চিহ্ন করাই ছিল তাদের টার্গেট।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...