শনিবার, ২৭ জুন ২০২৬

কালুরঘাটে ফেরির সাথে বাল্কহেডের ধাক্কা

- Advertisement -
Single page 1st Paragraph

কালুরঘাটে ফেরির সাথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ফেরির যাত্রীরা।

বুধবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হৃদয় মাহমুদ লিটন বলেন, কালুরঘাটে বোয়ালখালী প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরির সাথে মাঝ পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লাগে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফেরি ও বাল্কহেডের ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি। এ সময় ফেরিতে যানবাহনসহ অন্ততঃ দুইশতাধিক যাত্রী ছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, বালুবাহী বাল্কহেডের সাথে ফেরির ধাক্কা লেগেছে বলে শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...