মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ভারতের মিজোরামে রেলসেতু ধসে নিহত ১৭

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের মিজোরামে নির্মাণাধীন একটি রেল সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির কর্মকর্তারা।

বুধবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মিজোরামের সাইরাঙে সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলছিল। আচমকা নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ওই সময় সেখানে কাজ করছিলেন। এখন পর্যন্ত ১৭টি মরদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, এক পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়কে যোগ করা হয়েছিল সেতুটি দিয়ে। সমতলের সঙ্গে পাহাড়ি এলাকার দূরত্ব কমাতে এই উদ্যোগ। দুর্ঘটনাস্থলের একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে, চার-পাঁচটি খাম্বা দাঁড়িয়ে আছে। মাঝে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। অপর অংশটি অক্ষত অবস্থায় রয়েছে।

এ দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে সংবাদমাধ্যমকে জানান, যে সেতুটি ভেঙে পড়েছে সেটি ছিল উত্তর-পূর্ব অঞ্চলের সব রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করার একটি প্রকল্পের অংশ ছিল। এটি কয়েক বছর ধরে নির্মাণাধীন ছিল। বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সেতুর পিয়ারের উচ্চতা ১০৪ মিটার ছিল।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...