শনিবার, ২৭ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাাপ্ত পলাতক আসামি ১০ বছর পর গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বড় ভাইয়ের শ্যালক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাাপ্ত পলাতক আসামি আব্দুল কাদেরকে দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত ১২ টার দিকে নগরীর কর্ণফুলীর শাহমিরপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল কাদের (৪২) রাঙ্গুনিয়ার কোদাল দক্ষিণপাড়ার মৃত শফি আহাম্মদের ছেলে।

র‌্যাব জানিয়েছে, আসামি আব্দুল কাদের এবং তার আপন বড় ভাই এর শ্বশুরবাড়ির মধ্যে পারিবারিক বিরোধের জেরে গত ২০০৬ সালে বড় ভাইয়ের শ্যালকের মৃত্যু হয়। পরে নিহত ভিকটিমের পরিবার বাদী হয়ে আব্দুল কাদেরকে প্রধান এবং পরিবারের ৫ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামালার প্রধান আসামি আব্দুল কাদের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে ৬ বছর জেল হাজতে ছিল। পরর্বতীতে আসামি আব্দুল কাদের জামিন মুক্ত হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ দিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামি আব্দুল কাদেরের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে মহানগরীর কর্ণফুলী থানাধীন শাহমিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...