বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ২

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ এবং মূলহোতা জাহাঙ্গীর আলম ও তার এক সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার ছিন্নমূল পাথরিঘোনা দূর্গম পাহাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের বাগান বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জাহাঙ্গীর আলম (৩৯) ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ও মো ইমন (২৪) মো. ইউসুফের ছেলে।

র‌্যাব জানায়, আমাদের কাছে তথ্য ছিল কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে সীতাকুন্ডের পাহাড়ি এলাকায় অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি পূর্বক স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল দীর্ঘদিন যাবত গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। যেহেতু এলাকাটি দুর্গম পাহাড়ি এলাকা এবং অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যগণ সতর্ক হয়ে যেত যার ফলে তাদের অবস্থান সনাক্তকরণ ছিল একটি কঠিন বিষয়। গোয়েন্দা তৎপরতায় ও পাহাড়ি এলাকার ভিতর দিয়ে বিশেষ কৌশলে এলাকায় প্রবেশ করায় ওই চক্রের সদস্যরা টের পায়নি। পরে কারখানার অবস্থান নিশ্চিত হয়ে বাগান বাড়ির টিনের দোচালা ঘরে অভিযান পরিচালনা করে সদ্য প্রস্তুত করা ৩টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ প্রধান কারিগর মো. জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মোঃ ইমনকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক গণমাধ্যম তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপস সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে আমাদের একটি চৌকশ টিম তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে অবৈধভাবে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে। স্থানীয় সূত্রমতে ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত আসামীরা ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।

সিডিএমএস পর্যালোচনা করা আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য আইন সংক্রান্তে ৮ টি মামলা পাওয়া যায়।

আসামি ও উদ্ধার করা আগ্নেয়াস্ত্র এবং জব্দকৃত অস্ত্র তৈরির সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...