বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে দোলনার দড়িতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে দোলনার দড়িতে ফাঁস লেগে মো. রাকিব নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট (মঙ্গলবার) রাত আটটায় নগরীর এভারকেয়ারে হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু রাকিব রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুজার বাড়ির মো. আলমগীরের ছেলে। স্থানীয় গ্রাম পুলিশ ইমরান হোসেন বাপ্পী বলেন, দুপুর ১২ টার দিকে ছেলেটি মা রান্না করে কাজ করছিলেন। এই সময় শিশু রাকিব তার দুই বছর বয়সী ছোট ভাইয়ের সাথে খেলছিল। একপর্যায়ে দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে শিশু রাকিব মাটিতে পড়ে যায়।

এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। আওয়াজ শুনে শিশুটির গগনবিদারী কান্নায় প্রতিবেশীরা জড়ো হয়। তখন একটি ছেলে শিশুটিকে কোলে করে বাইরে নিয়ে এলে তাকে নিয়ে প্রথমে হাটহাজারীর নেয়ামত আলী এলাকায় একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখান হতে তার পরামর্শে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটি মস্তিষ্কে আঘাত হয়েছে। আইসিইউ ( নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) তে ভর্তি করতে বলেন। শিশুটির বাবা পেশায় একজন গার্মেন্টস কর্মী। এভারকেয়ারের আইসিইউতে রাখার মত তার সামর্থ নেই। তাই সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউর ব্যবস্থা করা সম্ভব হয় নি। সন্ধ্যা সাড়ে সাতটা দিকে পুনরায় এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হলে সেখানে রাত আটটার দিকে তার মৃত্যু হয়।

মায়ের (শিশুটির দাদী) মৃত্যুর একমাসের মধ্যে আর্থিক অক্ষমতার কারণে যথাযথ চিকিৎসার অভাবে সন্তানের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে যায় শিশুটির বাবা আলমগীর।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...