শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চিটাগাং উইম্যান চেম্বার বিশেষ ভূমিকা রাখছে : রাষ্ট্রদূত

- Advertisement -
Single page 1st Paragraph

ইন্দোনেশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিশেষ ভূমিকা রাখছে।

সম্প্রতি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে হোটেল আগ্রাবাদে ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো’র সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ উভয়ে বন্ধুপ্রতীম রাষ্ট্র। দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। তিনি আগামী অক্টোবরে ‘৩৮তম ট্রেড এক্সপো, ইন্দোনেশিয়া’য় অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে বলেন, এই ট্রেড এক্সপো-তে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ সৃষ্টি হবে এবং দু’দেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে। শুরুতে তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইন্দোনেশিয়া ও ৩৮তম ট্রেড এক্সপো ইন্দোনেশিয়া’র বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।

তিনি বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে ইন্দোনেশিয়া বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। ইতিমধ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে রিপাবলিক অব ইন্দোনেশিয়ার বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হয়েছে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল উইমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৯-এ ইন্দোনেশিয়া পার্টনার কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করেছে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ডা. মুনাল মাহবুব এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের অনেক উদ্যোক্তা আছেন, যারা দেশের বাইরে গিয়ে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী। তারা ইন্দোনেশিয়ান ট্রেড এক্সপো’তে অংশগ্রহন করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ইন্দোনেশিয়ান ট্রেড এক্সপো ও ইন্দোনেশিয়ার বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক গুলশানা আলী, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক আইভি হাসান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, আকলিমা আক্তার প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...