শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ব্যাডমিন্টন সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশীপে তিন স্বর্ণ বাংলাদেশের

- Advertisement -
Single page 1st Paragraph

ব্যাডমিন্টন এশিয়া আয়োজিত ‘ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়া (অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-১৫) রিজিওনাল জুনিয়র চ্যাম্পিয়নশীপ ২০২৩’এ দারুন নৈপুণ্য প্রদর্শন করে তিনটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুতে আজ অনুষ্ঠিত বালক একক ফাইনালে (অনূর্ধ্ব-১৭) বাংলাদেশের এস এস এম সিফাত উল্লাহ শ্রীলংকার থিদাসা ওয়েরাঙ্গোদাকে হারিয়ে স্বর্ণপদক জয় করে।
বালক দ্বৈতে এস এস এম সিফাত উল্লাহ-রাজন মিয়া জুটি নেপালের কবির কেসি- অভয় মাহারা জুটিকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে।
এ ছাড়া মিশ্র দ্বৈতে রাজন মিয়া-সিনথিয়া খানম প্রিয়ন্তি জুটি ব্রোঞ্জপদক অর্জন করে।
অনূর্ধ্ব-১৫ বালক এককে বাংলাদেশের ওয়ালি উল্লাহ স্বদেশী মোস্তাকিম হোসেন কে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে। মোস্তাকিম জয় করেন রৌপ্য।
এ ছাড়া বালক দ্বৈত ইভেন্টে বাংলাদেশের মোস্তাকিম হোসেন- ওয়ালি উল্লাহ জুটি জুটি রৌপ্যপদক অর্জন করে ।
বালিকা দ্বৈত ইভেন্ট ব্রোঞ্জপদক এবং মিশ্র দ্বৈত ইভেন্টে ২টি ব্রোঞ্জপদক অর্জন করে বাংলাদেশের শাটলাররা।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও স্বাগতিক নেপালসহ ছয়টি দল অংশ গ্রহণ করে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক এমন সাফল্যে পদক জয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, ব্যাডমিন্টন এশিয়ায় সাউথ এশিয়া (অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-১৫ রিজিওনাল চ্যাম্পিয়নশীপে শাটলারদের স্বর্ণ পদক জয় বাংলাদেশের জন্য অনেক বড় এক প্রাপ্তি। ভবিষ্যতেও শাটলাররা দেশের জন্য এমন সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...