মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

দেশে ফিরেই গ্রেফতার হলেন থাকসিন সিনাওয়াত্রা

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ১৭ বছর স্বেচ্ছানির্বাসনের পর থাইল্যান্ডে ফেরার পরপরই গ্রেফতার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। খবর আল-জাজিরা।

মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুর থেকে নিজস্ব বিমানে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় হাজার হাজার লাল পোশাক পরা সমর্থক নাচ ও গান গেয়ে থাকসিনকে স্বাগত জানান।

দেশে ফেরার পর রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন থাকসিন। এর কিছুক্ষণ পরই পুলিশ তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়। যেটিকে তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পরিবারের একটি ছবি পোস্ট থাকসিন কন্যা পেতোংতার্ন সিনাওয়াত্রা লিখেছেন, থাইল্যান্ডে আবার স্বাগতম বাবা।আরও লিখেছেন, দেশে ফিরেই বাবা আইনি প্রক্রিয়ায় প্রবেশ করেছেন।

২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের সময় একটি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসবাস করছেন থাকসিন সিনাওয়াত্রা।

বিবিসির খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে ডন মুয়াং বিমানবন্দর থেকে সরাসরি ব্যাংককের সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সম্ভবত একটি কারাগারে নিয়ে যাওয়া হতে পারে। তবে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হবে না বলে মনে করছেন তার সমর্থকরা।

থাইল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত রাজনীতিবিদ ৭৪ বছর বয়সী থাকসিন। রাজতন্ত্র ও সামরিকপন্থিদের ঘৃণার শিকার হলেও থাকসিন সিনাওয়াত্রা তার শাসনামলে নেওয়া নীতিমালার জন্য ২০০০ সালের শুরু দিকে অনেক সাধারণ থাই জনতার গ্রামীণ জীবনে পরিবর্তন আনার মাধ্যমে আস্থা অর্জন করতে পেরেছিলেন।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...