১৭ আগষ্ট বৃহস্পতিবার সমিতির হাট ইসলামিয়া আলীম মাদ্রাসা ময়দানে ইমাম হোসাইন রাদিআল্লাহু তাআ’লা আনহু তরুণ সংঘের ব্যবস্থাপনায় ১২ তম আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় সারাদিন ব্যাপী অসংখ্য উলামা মাশায়েক এর উপস্থিতিতে খতমে কোরআন খতমে গাউছিয়া, খতমে খাজেগান ও দোআা মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম এর সঞ্চালনায় সমিতির হাট ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ নজরুল ইসলাম এর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা মনসুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ বাড়ি দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ মছিহুদ্দৌলা, নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি জসীম উদ্দিন আলকাদেরী, শাহজাহানপুর গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতীব আল্লামা আব্দুল মোস্তফা রহিম আজহারী, মওলানা আবুল ফয়েজ রেজভী, রফিকুল আলম চৌধুরী, প্রভাষক ওসমান গনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ সমিতির হাট ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান জনাব হারুন অর রশীদ ইমন। জাহাঙ্গীর আলম মেম্বার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মামুনুর রশীদ, মোহাম্মদ কামাল উদ্দিন, এমরান হোসেন, মোহাম্মদ মোমিন, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ ইয়াছিন, বর্তমান সভাপতি জিএম শহীদ,, সাবেক সভাপতি সাইফুর রশীদ রায়হান, সহ সভাপতি আরমান, সুমন, জিয়াউদ্দিন, বাবলু, সাইফুল, সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তরুণরা চাইলে সমস্ত প্রকার অশুভ ছাঁয়া রুখে দিতে পারে এবং সম্ভব সেটা ইতিমধ্যে তরুণ সংঘ প্রতীয়মান করেছে।
২০১২ সালে প্রতিষ্ঠার পর হাঁটি হাঁটি পায়ে পায়ে আজ এক যুগে পদার্পণ করেছে। মানুষের কল্যাণে অহরহ কাজ করে মানুষের পাশে থেকে ইমাম হোসাইন রাদিআল্লাহু তাআ’লা আনহু তরুণ সংঘ ইতিমধ্যে মানুষের হৃদয়ে আদর্শবাহী সংগঠন সংগঠন হিসেবে পরিচিত। দেশ ও জাতির কল্যাণে মিলাদ ও মোনাজাত করে তবারুক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

