শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোশতাক ও জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করেছে: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

খোন্দকার মোশতাক ও জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে “গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট” বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও হামলা পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ১৫ আগস্ট মোশতাক ও জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং ২০০৪ সালের ২১ আগস্ট তারেক রহমান ও খালেদা জিয়া শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মেরে ফেলার চেষ্টা করেছে। বিএনপি হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান হয়েছে। হত্যার রাজনীতির মাধ্যমেই তাদের পথচলা। ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে তারা বিশ্বাসী। মূলত এইদেশে তাদের রাজনীতি করার অধিকারই থাকা উচিত নয়।

তিনি আরো বলেন, বিএনপি বিদেশিদের হাতে পায়ে ধরে কোনো লাভ হয় নি। বিদেশিরাও জানিয়ে দিয়েছে যে তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি শতভাগ সমর্থন পায়নি। বিএনপি এখন বুঝতে পেরেছে এত শত শত ডলার খরচ করে বিদেশিদের পিছনে ঘুরে কোনো লাভ হয় নি। তারা এখন বলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র কি বললো আসে যায় না। তাদের এখন মুখ শুকিয়ে গেছে।

তিনি আরো বলেন, বিএনপি রাতবিরাতে মহিলা নেত্রীদেরকে নিয়ে বিদেশিদের কাছে যায়।বিদেশিদের কাছে গিয়ে কোন লাভ নেই। জনগণ এই দেশের মালিক। জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনাকে এদেশের ৭০% মানুষ চায়।

এতে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...