শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে সহায়তা দেবে আইএলও প্রগ্রেস প্রজেক্ট

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে আইএলও প্রগ্রেস প্রজেক্টের মাধ্যমে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) সহায়তা দেবে। এ বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে একটি বিশেষজ্ঞ পুল গঠন করা হয়েছে।
সম্প্রতি সিডব্লিউসিসিআই-এর সেমিনার হলে চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিডব্লিউসিসিআই আইএলও প্রগ্রেস প্রজেক্টের চেয়ারম্যান ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিডব্লিউসিসিআই’র পরিচালক শাহেলা আবেদীন। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিডব্লিউসিসিআই ও আইএলও প্রগ্রেস প্রজেক্ট সম্পর্কে সভাকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আইএলও প্রগ্রেস প্রজেক্টের ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলেক্সিয়াস চিচাম বলেন, চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা সংক্রান্ত সব ধরনের পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করতে পারবেন। সিডব্লিউসিসিআই এই সার্ভিস পরিচালনার মাধ্যমে শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রাম অঞ্চল তথা চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলার নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে পারবে। এছাড়াও তিনি আইএলও প্রগ্রেস প্রজেক্ট ও বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসের খুঁটিনাটি বিশদভাবে তুলে ধরেন।
সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম সর্দার।
তিনি তার বক্তব্যে সিডব্লিউসিসিআই আইএলও প্রগ্রেস প্রজেক্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সিডব্লিউসিসিআই আইএলও প্রগ্রেস প্রজেক্টের মতো এসএমই ফাউন্ডেশনসহ বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস প্রদানের লক্ষ্যে এ ধরনের পুল গঠন করতে পারে, যা আমাদের সকলের জন্য অনুকরণীয় বলে আমি মনে করি।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আইএলও প্রগ্রেস প্রজেক্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, পিছিয়ে পড়া চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। সঠিক সহযোগিতা ও দিক নির্দেশনা পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও সিডব্লিউসিসিআই আইএলও প্রগ্রেস প্রজেক্টের চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিডব্লিউসিসিআই এ অঞ্চলে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আইএলও প্রগ্রেস প্রজেক্টের সহযোগিতায় আমাদের কর্মকা-কে আরো বেশি শক্তিশালী করতে পারবো।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর কমিশনার অঞ্চল-১ এর সহকারী কমিশনার সাহেদ আহমেদ তোপাদার, কাস্টমস এন্ড ভ্যাট, চট্টগ্রাম-এর সহকারী কমিশনার মৌসুমী সরকার, বিটাক চট্টগ্রাম-এর অতিরিক্ত পরিচালক পবিত্র কুমার কবিরাজ, বিএসটিআই’র সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বাংলাদেশ কাউন্সিল অব সাইন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) চট্টগ্রাম ল্যাবরেটরির প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. শ্রীবাশ চন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার জয়েন্ট ডিরেক্টর মো. রেজাউল করিম, লার্নার এক্সপ্রেসের ফাউন্ডার ও সিইও এবং এনএসডিএ’র এসেসর চৌধুরী মো. আসাদ আল জাবেরী।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...