বাংলাদেশের নির্বাচন বিষয়ে চীন কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’ বলে মন্তব্য করেন তিনি।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ‘চীন দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সব রকম সহযোগিতা করবে’ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন।’
তিনি আরও বলেন, ‘বিদেশি ঋণ পরিশোধে চীন বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয়।’
পরিকল্পনামন্ত্রী জানান, চীন পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায়। চীনা বিনিয়োগকারীদের বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...
জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ।
পাকিস্তানের...