রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চিকিৎসককে হত্যার হুমকি জামায়াতের সন্ত্রাসী চিন্তার প্রতিফলন :স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া জামায়াতের সন্ত্রাসী চিন্তার প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামান গতকাল রাতে আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে সমস্ত ঘটনা বলেছেন। তিনি চিকিৎসক, তাই সেবা দিয়েছেন। কিন্তু তাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এটা আমার আশ্চর্য লাগল।

তিনি বলেন, আমি মনে করি তারা (জামায়াতে ইসলামি) যে সবসময় সন্ত্রাসী চিন্তা করে এবং রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে এই হুমকি তারই প্রতিফলন।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে বিএসএমএমইউ চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে তিনি রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে সাংবাদিকদের মোস্তফা জামান বলেন, আমরা একজন সাধারণ রোগীকে যেভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, সাঈদীকেও সেই চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি। এখানে কোনো রকম ভুল বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...