শনিবার, ২৭ জুন ২০২৬

মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন,ছাত্র/ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন। আজ ১৫ আগষ্ট সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের পর ছাত্র/ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন কাউন্সিলর মহব্বত বাঙ্গালী,পৌরসভা আওয়ামীলিগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানার বেগম,সহকারী শিক্ষক জুলফিকার হোসেন প্রমুখ। এরপর চিত্রাংকন প্রতিযোগীতা ও আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সকল শিক্ষিকা বৃন্দ। আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাদল রায় স্বাধীন ও অন্যান্য বক্তারা বলেন ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করে পাকিস্তানী দোষর সহ কিছু বিপদগামী সেনা সদস্যরা। তাদের হাত থেকে মুক্তি পায়নি ছোট্ট অবুঝ শিশু শেখ রাসেল পর্যন্ত।

তারা চেয়েছিলো বঙ্গবন্ধুর রক্ত সম্পর্কিত সকলকে খুন করতে। সৌভাগ্যক্রমে প্রবাসে থাকায় বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যায়।তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, খুনীদের বিচার যাতে না করা যায় তার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ নামে একটি কালো আইনও প্রনয়ন করে। তারপরও তারা শেষ রক্ষা পায়নি। বঙ্গবন্ধু সহ যারা এই দিনে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা সহ গভীর শ্রদ্ধা জানাই।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...