সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন নিরাপত্তার চাদরে পুরো দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাড়তি সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সবকটি ইউনিট। দেশব্যাপী কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। এরই অংশ হিসেবে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ইউনিফর্ম টহল বাড়ানো হয়েছে। তাছাড়া র‍্যাবের টহল বা চেকপোস্ট জোরদার করতে ‘ডগ স্কোয়াড’ দিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সোমবার রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের গোয়েন্দা ও টহল দল প্রস্তুত রয়েছে। সকল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল বাড়ানো হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ইউনিফর্ম টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রীসহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা যেসব স্থানে যাবেন সেসব স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারি নিশ্চিত করা হবে।

র‍্যাব জানিয়েছে, ৪৮তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সার্বিকভাবে সবধরণের ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা গৃহিত হয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে র‍্যাব তাদের নিরাপত্তা জোরদার করেছে।

এছাড়া র‍্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সাইবার নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রেখেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহন ও পথযাত্রীদের তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের স্পেশাল ফোর্স প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি রযেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ অপপ্রচার চালিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

দিবসটি উপলক্ষে যেকোনো বিশৃঙ্খলা দেখা দিলে জেলা/মেট্রোপলিটন এলাকা/থানা ভিত্তিক স্থানীয় র‍্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‍্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করাসহ র‍্যাবকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে র‌্যাব।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...