মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকারকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার দেশটির সংসদের নিমকক্ষ জাতীয় পরিষদের (এনএ) বিদায়ী বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ এই তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজা রিয়াজ বলেন, আমরা আগেই বলেছিলাম, ছোট কোনও প্রদেশ থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়া উচিত। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন বলে আমরা ঐকমত্যে পৌঁছেছি।

তিনি আরও বলেন, ‘আমি তার নাম দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী তার বিষয়ে সম্মতি দিয়েছেন… আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।’

আগামীকাল (রোববার) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকার শপথ নেবেন বলে জানিয়েছেন রাজা রিয়াজ।

এর আগে, শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শাহবাজ আস্থার সঙ্গে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রধানের নাম শনিবারের মধ্যে চূড়ান্ত করা হবে। এমনকি শুক্রবার রাতে বিদায়ী ক্ষমতাসীন জোটের নেতাদের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করেছিলেন শাহবাজ। সেখানে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করেছেন।

ডন জানিয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করতে দেরি হচ্ছে কারণ রাজা রিয়াজকে ‘বন্ধুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা’ হিসেবে ভরসা করতে পারছে না সরকার পক্ষ। তিনি এক্ষেত্রে দ্বীমত পোষণ করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্র ডনকে জানিয়েছে, পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বলেছেন যেন প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক দারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। যদি দারকে মনোনীত না করা যায় তবে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে মনোনীত করতে বলেছেন তিনি।

অপরদিকে রিয়াজ চেয়েছিলেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানিকে মনোনীত করতে। এমনকি শুক্রবার রিয়াজ, দার ও আহসান ইকবালের সঙ্গে সানজরানি সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, আনোয়ারুল হক কাকার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য। তিনি বেলুচিস্তান প্রদেশের আওয়ামী পার্টি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...