বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এতে মো. বুলবুল মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত মো. বুলবুল মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়ার বাসিন্দা।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ভাটিয়ারী ইউনিয়নের বিএমগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনে চাঁদনী নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেরিন মেশিনারিজের দোকানে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাসের নিচে চাপা পড়া এক যাত্রীর লাশ উদ্ধার করি। পরে লাশটি বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করেছি। ঘটনাস্থলে গিয়ে আমরা শুধু বাসের চাপা পড়া ব্যক্তিকে দেখতে পেয়েছি। আহত কাউকে পাইনি। তবে স্থানীয়দের মুখে শুনেছি ৫ জনের মতো বাসযাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...