শ্রীপুর আল্লামা গাজী শেরে বাংলা( রহ)স্মৃতি সংসদ কর্তৃক আ’লা হযরত ইমাম আহমদ রেজা(রহঃ) ও আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ)র স্মরণে আগামী ১লা সেপ্টেম্বর ২৭ তম সুন্নী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ১১ আগষ্ট (শুক্রবার) সংগঠনের সাধারন সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান ইমতিয়াজের পরিচালনায় শেখ মুহাম্মদ ফোরকান কাদেরীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ আবু শাহেদ কাদেরী। অতিথি ছিলেন সংগঠনের প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান ফারুকী। শায়ের মাওলানা আব্দুল গফুর, মুহাম্মদ হাবিবুর রহমান কাদেরী। হাফেজ মুহাম্মদ রাকিব প্রমূখ।। সভায় আগামী ১লা সেপ্টেম্বর শ্রীপুরে ২৭তম সুন্নী সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের ঈমানী ভাইদের প্রতি আহবান করা হয়েছে।

