রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পেছাল

- Advertisement -
Single page 1st Paragraph

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত সপ্তাহে তিনদিন ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ এর ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে আগের প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

গত ৮ আগস্ট চলতি বছরের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এমন ইঙ্গিত দিয়ে বলেছিলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সারাদেশে পরীক্ষা বন্ধ বা স্থগিত হবে না। যেসব জেলা বা অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হবে কেবল সেসব জেলা বা যে বোর্ডের অধীনে সেই শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে।

এর আগে চলতি বছর এসএসসি পরীক্ষার সময় ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাসহ ৫ শিক্ষা বোর্ডের তিনটি পরীক্ষা স্থগিত করা হয়। আগের সূচির পরীক্ষা শেষে এসব পরীক্ষা নেওয়া হয়

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...