বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে শখের বশে জাল ফেলে ডুবে মারা গেল যুবক

চট্টগ্রামের রাউজানে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে শখের বশে জাল ফেলে ডুবে মারা গেলেন মো. রোমান (৩০) নামের এক যুবক।

১১ আগস্ট (শুক্রবার) বিকাল সাড়ে চারটার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত রোমান রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের হাফিজুর রহমান সওদাগর বাড়িী কলিলমউল্লাহ ড্রাইভারের ছেলে। জানা যায়, তিনি চট্টগ্রাম নগরীতে বেসরকারি প্রতিষ্ঠান কেডিএস চাকরি করেন। গত বৃহস্পতিবার রাতে ছুটিতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে সওদাগরপাড়া শাশুড় বাড়িতে বেড়াতে আসেন। তিনি এলাকার মো. শফি সওদারের মেয়ের জামাই।

শুক্রবার বিকালে শখের বশে শাশুড়ের কাছ হতে জাল সংগ্রহ করে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। প্রত্যক্ষদর্শীরা দিদারুল আলম, বিকাশ দাশ, উদ্ধার কারী হগেন্দ্র দাশ জানান, নদীতে পানি কম থাকায় অনেক লোক একসাথে জাল ফেলে মাছ সংগ্রহ করেছিলেন। তাদের সাথে রোমানও জাল ফেলেন নদীতে। জাল নদীতে আটকে গেলে তিনি জাল ছাড়িয়ে নিতে নদীতে নামলে পানির স্রোতে তিনি তালিয়ে যান। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে খোঁজাখুঁজি করেন।

ঘটনার প্রায় ৪০ মিনিট পরে ঘটনাস্থল হতে একশ মিটার দূরে ডুবান্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। সেখান হতে দ্রুত পথেরহাট কসমিক হাসপাতাল নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো বলেন, মোহাম্মদ রোমান শাশুড় বাড়িতে বেড়াতে গিয়ে কর্ণফুলীতে জাল ফেলে স্রোতে ভেসে গিয়ে ডুবে মারা যায়। তার মরদেহ তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...