শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশে আসছেন ডি মারিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এমিলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে পা রাখতে চলেছেন মেসির দলের আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। বিয়য়টি নিশ্চিত করেছেন ভারতীয় উদ্যোক্তা শতদ্রু দত্ত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়াকে বাংলাদেশ এবং ভারতে আনার সংবাদ সম্মেলনে এসব জানান শতদ্রু দত্ত। এর আগে মার্টিনেজকেও ভারত ও বাংলাদেশে এনেছিলেন তিনি। শতদ্রু দত্ত জানান, ডি মারিয়ার বাংলাদেশ ও ভারত সফর প্রায় নিশ্চিত। তবে এখনও দিন-তারিখ নির্ধারিত হয়নি। আগামী ১০ দিনের মধ্যে দিন তারিখ নির্ধারণ হয়ে যাবে বলেও জানান এই উদ্যোক্তা।

তিনি আরও জানান, বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী। সবশেষ কাতার বিশ্বকাপের সময় মেসিদের প্রতি ভক্তদের সেই উন্মাদনা প্রকাশ পেয়েছে ভালোভাবেই। আর সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে সে বিষয়টি জানতে পারে আর্জেন্টাইনরাও। তাই নিজের ইচ্ছাতেই বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। তবে যেই ভক্তদের কারণে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ, তাদের সঙ্গেই দেখা হয়নি তার। তবে এবার সেরকম কিছু হচ্ছে না। ডি মারিয়াকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন ভক্তরা। বাংলাদেশে থাকবে তার দিনভর প্রোগ্রাম।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...