রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা, উৎকণ্ঠায় বন্যা কবলিত শিক্ষার্থীরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম থেকে এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী। আগামী ১৭ আগস্ট চট্টগ্রামের ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এবার এইচএসসিতে শিক্ষার্থী ও কলেজের সংখ্যা দুটিই বেড়েছে।
গত বছর ২৬৭টি কলেজের ৯৩ হাজার ৮৮৯ শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল। গতবার চেয়ে এবার ৮ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী বেশি। এদিকে পরীক্ষা নিয়ে চরম উৎকণ্ঠায় আছেন চট্টগ্রামের বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা। চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলায় এখনো পানিবন্দী লাখো মানুষ। কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর পর্যন্ত পানি জমে আছে। বিভিন্ন কলেজেও জমেছে পানি। এসব এলাকায় টানা চারদিন বন্ধ ছিল বিদ্যুৎ সংযোগ। এখনো বিদ্যুৎ নেই অনেক গ্রামে। অতিবৃষ্টি আর বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠানও। এসময়ে পড়ালেখা তো দূরের কথা নিজের জীবন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা।
এরমধ্যে মাত্র ৬দিন পর শুরু হচ্ছে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা। বন্যার কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা, সাতকানিয়া, লোহাগাড়া, বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, হাটহাজারী, চকরিয়া উপজেলাসহ তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের অবস্থা এখনো নাজুক। বন্যায় ভেসে গেছে অনেকের ঘরবাড়ি। ভেসে গেছে শিক্ষার্থীদের বইও। বন্যার কারণে দুইদিন বন্ধ ছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ের যানচলাচল। কদিন পর পরীক্ষায় কিভাবে বসবেন সে দুশ্চিন্তায় এ অঞ্চলের পরীক্ষার্থীরা।
এদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র অংশ নিচ্ছে ৪৭ হাজার ৫৩২ জন এবং ছাত্রী ৫৪ হাজার ৯২৯ জন। গতবারের তুলনায় এবার তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ৫৭৯ জন। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ২০ হাজার ৭৪৫ জন। মানবিক থেকে ৪৬ হাজার ৭৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী এবং গাহর্স্থ্য বিভাগে ৭ জন। গত বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ১৮ হাজার ৬৭৫ জন, মানবিক থেকে ৪১ হাজার ৯৮৮ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ৩৩ হাজার ২১৯ জন এবং গাহর্স্থ্য বিভাগে ৭ জন।
বোর্ডের হিসাবে নগরসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৬২০। এর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৬৭২, ছাত্রী ৩৮ হাজার ৯৪৮। কক্সবাজার জেলায় পরীক্ষার্থী ১৩ হাজার ৩২১; ছাত্র ৫ হাজার ৭৭৩ ও ছাত্রী ৭ হাজার ৫৪৮। রাঙামাটিতে ৫ হাজার ৫৪০; ছাত্র ২ হাজার ৬৩২ ও ছাত্রী ২ হাজার ৯০৮। খাগড়াছড়িতে ৭ হাজার ১০৮; ছাত্র ৩ হাজার ৪৮৯ ও ছাত্রী ৩ হাজার ৬১৯। এ ছাড়া বান্দরবানে পরীক্ষার্থী ৩ হাজার ৮৭৯; ছাত্র ১ হাজার ৯৬৬ ও ছাত্রী ১ হাজার ৯১৩।
এদিকে, এ বছর এইচএসসিতে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়েই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অন্য সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর সুষ্ঠুভাবে পরীক্ষার কাজ তদারকের জন্য ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায়...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল...

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা হত্যার দ্রুত বিচার চান তার পরিবার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ড-এর দ্রুত বিচার চান তার পরিবার ও এলাকাবাসী । সরেজমিনে বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে...

সর্বশেষ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১...

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা হত্যার দ্রুত বিচার চান তার পরিবার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা...

এক অসহায় পরিবারের ৪৫ বছরের ভোগদখলীয় জমি জবর দখলে নিতে হামলা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় এক...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘন্টা অবরোধ

চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তের...

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...