রবিবার, ২১ জুন ২০২৬

কাল থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে

- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশে আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং তা ১৪ আগস্ট সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আজ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬ টা থেকে আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৬১ মিলিমিটার।
এদিকে, দেশের ১০৯টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৪টিতে নদীর পানি সমতল বেড়েছে, ৫২টি স্টেশনে পানি সমতল হ্রাস পেয়েছে। তিনটি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে।
আজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বাড়ছে। আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে মাঝারী থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি সমতল কমছে। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে বিশ্বজুড়ে উৎপাদন ও শিল্প খাতে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। আমাদের...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

সর্বশেষ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...